এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নোয়াখালীর সোনাইমুড়ীতে এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় দায়িত্বে অবহেলা করায় ১২ শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
সোমবার (২১ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার খলিলুর রহমান ডিগ্রি কলেজ ও জয়াগ উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে গিয়ে ঘটনাটি নজরে আনেন সোনাইমুড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দ্বীন আল জান্নাত।
তিনি জানান, ওই সময় গণিত বিষয়ের পরীক্ষা চলছিল। পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীরা হট্টগোল করছিল, অথচ দায়িত্বরত শিক্ষকরা নীরব ভূমিকা পালন করছিলেন। বিষয়টি সরেজমিনে পর্যবেক্ষণ করে দায়িত্বে অবহেলার প্রমাণ পান তিনি। এরপরই কেন্দ্রপ্রধানদের নির্দেশে ১২ শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়।
অব্যাহতি পাওয়া শিক্ষকরা হলেন—নজরুল একাডেমি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শ্যামল কুমার ও নুরুল ইসলাম, কেশারপাড় বালিকা উচ্চ বিদ্যালয়ের মোস্তফা সুজন, সোনাপুর আলী আকবর উচ্চ বিদ্যালয়ের সাইফুল আলম, মো. তাজুল ইসলাম ও ফেরদাউস আক্তার, খলিলুর রহমান উচ্চ বিদ্যালয়ের নূর-এ-জান্নাত ও জাবেদ হোসেন, মাহাবুবের নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের শাহাদাত বানু ও আজিমুল ইসলাম এবং বীরশ্রেষ্ঠ রুহুল আমিন উচ্চ বিদ্যালয়ের জাকির হোসেন।
পরীক্ষা নিয়ন্ত্রক কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী, তারা এ বছরের বাকি পরীক্ষাগুলোতে আর দায়িত্ব পালন করতে পারবেন না।
ফেব্রু ১৩, ২০২৬
সেপ্টেম্বর ৪, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
পরিবেশ | ২২ জুন, ২০২৬
পাবনা | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।