এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পরিবেশ সংরক্ষণে উদ্যোগী হয়ে ফরিদপুরে পরিচালিত হয়েছে পলিথিনবিরোধী অভিযান। মঙ্গলবার (১৭ জুন) দুপুর ১২টায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে শহরের নিউমার্কেট ও হাজী শরীয়াতুল্লাহ বাজার এলাকায় এই অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন ফরিদপুরের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইনসানা তানজীন ইকো এবং মোছা. জান্নাতুল সুলতানা। তারা বিভিন্ন দোকানে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগের ব্যবহার পরিদর্শন করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করেন।
অভিযান চলাকালে নিউমার্কেটের অমল কুমার সাহা স্টোর এবং হাজী শরীয়াতুল্লাহ্ বাজারের হাবিব স্টোর, রেজওয়ান ট্রেডার্স ও স্বর্ণা ডিপো নামক চারটি প্রতিষ্ঠানকে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়। একইসাথে এসব প্রতিষ্ঠান থেকে জব্দ করা হয় মোট ২৩৩ কেজি নিষিদ্ধ পলিথিন ব্যাগ।
প্রশাসনের কর্মকর্তারা জানান, পরিবেশ রক্ষায় পলিথিনের ব্যবহার হ্রাস করা অত্যন্ত জরুরি। জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি নিয়মিতভাবে এমন অভিযান চলমান থাকবে।
সেপ্টেম্বর ২১, ২০২৫
ডিসেম্বর ১৯, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ৯ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ৯ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৯ আগস্ট, ২০২৬
পাবনা | ৯ আগস্ট, ২০২৬
জাতীয় | ৯ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।