এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের নগরকান্দায় যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ উদযাপিত হয়েছে। নগরকান্দা উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল ৮ টায় উপজেলা চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানানো হয় এবং বঙ্গবন্ধুর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
পরে বিকাল ৩ টায় উপজেলা পরিষদ হল রুমে এই দিনের ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার কাফী বিন কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নগরকান্দা উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া হোসেন জিসান,নগরকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুর রহমান,,সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমীর প্রধান শিক্ষক মো: বেলায়েত হোসেন মিয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন নাহার রিটা। এ সময়ে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,বিভিন্ন অফিস প্রধানগণ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষার্থী, থানা পুলিশের সদস্য, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য যে,ঐতিহাসিক ৭ মার্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে এবং আলোচনা সভায় নগরকান্দার একটি ইউনিয়নেরও কোনো চেয়ারম্যান উপস্থিত ছিলেন না।
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
পরিবেশ | ২২ জুন, ২০২৬
পাবনা | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।