এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী ও পাঁচুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. খবিরুল ইসলাম সোমবার (১৬ জুন) সকাল ১১টায় পাঁচুপুর ইউনিয়ন পরিষদে আত্রাই থানা প্রেসক্লাব ও উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন।
সভায় খবিরুল ইসলাম তার রাজনৈতিক লক্ষ্য ও উন্নয়ন ভাবনা তুলে ধরেন। তিনি বলেন, “জনগণের সেবা ও উন্নয়নের পথে যে সব প্রতিবন্ধকতা আছে, তা দূর করাই আমার প্রধান লক্ষ্য। আমাদের এলাকাবাসী যেন মৌলিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত না হয়, সেদিকে বিশেষ নজর দেওয়া হবে।”
তিনি হজ্ব পালন করে অর্জিত ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের কথাও ব্যক্ত করেন এবং এ মূল্যবোধের প্রতি তার অঙ্গীকার ব্যক্ত করেন।
সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, “আপনারা সমাজের আয়না, গণমাধ্যমের মাধ্যমে জনগণের চাহিদা ও সমস্যা সঠিকভাবে প্রতিফলিত হয়। আমি নিয়মিত যোগাযোগ রাখবো এবং আপনারা যেন সহযোগিতা করবেন।”
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন আত্রাই থানা প্রেসক্লাবের সভাপতি ফরিদুল আলম পিন্টু, সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক, সদস্য মো. আব্দুল মজিদ মল্লিক, মো. রুহুল আমিন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সরদার মাহমুদ উত্তাল, সাধারণ সম্পাদক মো. কাজী রহমান সহ অন্যান্য সম্মানিত সাংবাদিকগণ।
আগস্ট ১৪, ২০২৪
জুলাই ১৩, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
জাতীয় | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।