এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁয় সাড়ে ২৭ কেজি গাঁজাসহ কুলসুম (৩৫) নামের এক নারী মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাব-৫ এর জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা।
বৃহস্পতিবার (২৯ আগষ্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বদলগাছী উপজেলার লক্ষ্মীপোল বুজরুক এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে স্বামী আব্দুল জলিল পালিয়ে যায়।
শুক্রবার (৩০ আগষ্ট) দুপুরের দিকে র্যাব-৫ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। আটক কুলসুম ও তার পলাতক স্বামী জলিল লক্ষ্মীপোল এলাকার বাসিন্দা।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আটককৃতের স্বামী জলিল একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে নওগাঁ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করতো। এরপর স্ত্রী কুলসুম এর মাধ্যমে জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো। এমন সংবাদের ভিত্তিতে গত কয়েকদিন ধরে র্যাব-৫, এর গোয়েন্দা দল তাদের গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে। তারই ধারাবাহিকতায় বদলগাছী উপজেলার লক্ষ্মীপোল বুজরুক এলাকায় অভিযান চালায় র্যাব-৫, সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের একটি আভিযানিক দল। অভিযানে একটি কলা বাগানের ভিতর মাটির নিচে ক্রয়-বিক্রয়ের জন্য মজুদ করে রাখা মাদক উদ্ধার করা হয়। এসময় কুলসুমকে আটক করা হলেও তার স্বামী জলিল কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে কুলসুম এর দখলে থাকা সাড়ে ২৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী বদলগাছী থানায় একটি মামলা রুজু করা হয়েছে। মাদকসেবী ও মাদক কারবারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে র্যাব জয়পুরহাট ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়।
নভেম্বর ১৯, ২০২৫
ডিসেম্বর ১, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
মুন্সীগঞ্জ | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
বান্দরবান | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।