এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁ শহরের খাগড়া মধ্য দুর্গাপুর সন্ন্যাস মন্দিরের জমি দখলের চেষ্টা এবং মন্দির কমিটির সভাপতিকে মারধরের ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
মঙ্গলবার (১৭ জুন) বেলা সাড়ে ১১টার দিকে খাগড়া মধ্য দুর্গাপুর বাজারে মন্দিরের সামনে স্থানীয় জনসাধারণ ও মন্দির কমিটির ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন মন্দির কমিটির সভাপতি অতুল চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক সুজন কুমার তালুকদার, উজ্জ্বল কুমার সাহা, নিয়তি রানী মন্ডলসহ অনেকে।
বক্তারা অভিযোগ করেন, গত ১৫ জুন (শনিবার) নওগাঁ কাঁচা বাজারের কথিত সভাপতি ও ভূমিদস্যু মকসেদ আলী তার সন্ত্রাসী বাহিনী নিয়ে খাগড়া সন্ন্যাস মন্দিরে গিয়ে জায়গাটি নিজের দাবি করে দখলের চেষ্টা করেন। এ সময় মন্দির কমিটির সদস্য ও স্থানীয় হিন্দু সম্প্রদায়ের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়।
ঘটনার পরের দিন ১৬ জুন (রবিবার) মন্দির কমিটির সভাপতি অতুল চন্দ্র সরকার নওগাঁ পৌর কাঁচাবাজারে গেলে মকসেদ আলী ও তার সহযোগীরা অতর্কিতে তার ওপর হামলা চালায় এবং মারধর করে। এ সময় তার সঙ্গে থাকা ব্যবসার দুই লাখ টাকা ছিনতাই করে পালিয়ে যায় বলে অভিযোগ ওঠে।
মানববন্ধনে বক্তারা মন্দিরের জমি রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ ও হামলার ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মার্চ ২৫, ২০২৬
মে ২৬, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
জাতীয় | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ভারত | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
অন্য খেলা | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।