এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর মহাদেবপুরে প্রেমিকার অন্যত্র বিয়ে হওয়ায় প্রেমিকার উপর রাগ ও অভিমান করে সোয়াইব হোসেন (১৭) নামে এক কলেজ পড়ুয়া ছাত্র আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে সোমবার দিনগত রাতে মহাদেবপুর উপজেলার কৃষ্ণপুর গ্রামে। নিহত সোয়াইব হোসেন কৃষ্ণপুর গ্রামের আব্দুস সালামের ছেলে ও মাতাজিহাট বিএম কলেজের ২য় বর্ষের ছাত্র। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোয়াইবের সাথে একই এলাকার একটি মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। কিছুদিন আগে তার প্রেমিকার অন্যত্র বিয়ে হয়ে গেলে সে মানসিকভাবে বির্ধস্ত হয়ে পড়ে। এর পর থেকে সে অস্বাভাবিক আচরণ করতে থাকে। প্রেমিকার উপর অভিমান করে সোমবার রাতে নিজ ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ হাশমত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ৯ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ৯ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৯ আগস্ট, ২০২৬
পাবনা | ৯ আগস্ট, ২০২৬
জাতীয় | ৯ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।