এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকুর গাড়ি ভাঙচুরের মামলায় ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান লাবলুকে গ্রেপ্তার করেছে সালথা থানা পুলিশ।
মঙ্গলবার (১১ ফেব্রæয়ারী) দুপুর ১ টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের লক্ষণদিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সালথা থানা পুলিশ সূত্রে জানা গেছে, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) শামা ওবায়েদ ইসলাম রিংকুর গাড়ি ভাঙচুরের মামলায় লাবলু চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল।
সালথা থানার অফিসার ইনচার্জ মো. আতাউর রহমান বলেন, দুটি দ্রæত বিচার আইনের মামলায় ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাবলুর নামে ওয়ারেন্ট ছিল। মঙ্গলবার দুপুর ১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গট্টি ইউনিয়নের লক্ষণদিয়া এলাকা থেকে লাবলু চেয়ারম্যানকে গ্রেপ্তার করা। এ ব্যাপারে আইগত প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হবে তাকে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
জাতীয় | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ভারত | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
অন্য খেলা | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।