এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে এক লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ নিষিদ্ধ রিং জাল উদ্ধার ও ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার বিকেলে উপজেলার সদরের হাতিরপুল এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল হাসানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেবনাথ। অভিযানে হাতিরপুল এলাকা থেকে ২০০ মিটার দৈর্ঘ্যর ২০টি ক্ষতিকর রিং জাল পানি থেকে উদ্ধার করা হয়। পরবর্তীকালে উদ্ধারকৃত জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
ইউএনও মো. রাকিবুল হাসান জানান, নিষিদ্ধ রিং জাল ব্যবহার করে মাছ শিকারের খবর পেয়ে উপজেলা মৎস্য দপ্তরের সহায়তায় এই অভিযান চালানো হয়। তিনি আরও বলেন, দেশীয় প্রজাতির মাছের অস্তিত্ব রক্ষায় এ ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
উল্লেখ্য, এই চায়না রিং জালের ব্যবহারে দেশীয় বিভিন্ন প্রজাতির পোনা মাছ এবং ডিমওয়ালা মাছ ধরা পড়ে, যা মৎস্য সম্পদের জন্য মারাত্মক হুমকি। এর ফলে, উপজেলার নদী-নালা, খাল-বিল ও অন্যান্য জলাশয়গুলো ধীরে ধীরে মাছশূন্য হয়ে পড়ছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২৩ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ২২ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ২২ অক্টোবর, ২০২৬
বান্দরবান | ২২ অক্টোবর, ২০২৬
বরিশাল | ২২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।