এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর রাণীনগরে খাদ্যবান্ধব কর্মসূচির আওতাভুক্ত দেড় হাজার কেজি চাল উদ্ধার করা হয়েছে। রবিবার (২৪ আগস্ট) বিকেলে উপজেলার ভবানীপুর এলাকায় অভিযান চালিয়ে চালগুলো জব্দ করা হয়। পরে উদ্ধার হওয়া চাল স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্যের জিম্মায় রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে প্রশাসন।
রাণীনগর উপজেলা খাদ্য পরিদর্শক আনিছুর রহমান জানান, হতদরিদ্রদের জন্য ১৫ টাকা কেজি দরে স্বল্পমূল্যের খাদ্যশস্য বিতরণের কার্যক্রম চলছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, ভবানীপুর গ্রামের সিরাজুল ইসলামের বাড়িতে বিপুল পরিমাণে অবৈধভাবে চাল মজুদ রয়েছে। খবর পেয়ে অভিযান চালিয়ে সেখানে ৫০ বস্তা (প্রতি বস্তায় ৩০ কেজি করে) মোট দেড় হাজার কেজি চাল উদ্ধার করা হয়।
পরে উদ্ধারকৃত চাল গোনা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সদস্য রবিউল ইসলামের জিম্মায় দেওয়া হয়। খাদ্য পরিদর্শক আরও জানান, বাড়ির মালিক সিরাজুল ইসলাম একজন ভ্যানচালক। কে বা কারা এই চাল সেখানে মজুদ করেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। প্রকৃত মালিককে শনাক্তে তদন্ত চলছে।
রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে ভবানীপুর গ্রামের একটি বাড়ি থেকে দেড় হাজার কেজি চাল উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।”
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ৩১ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৩১ আগস্ট, ২০২৬
বান্দরবান | ৩১ আগস্ট, ২০২৬
বান্দরবান | ৩১ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ৩১ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।