এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর অসুস্থ আমীর ডা. শফিকুর রহমানের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন সফররত পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সিনেটর জনাব মুহাম্মাদ ইসহাক দার। রবিবার দুপুর ২টায় অনুষ্ঠিত এই বৈঠকে তিনি আমীরে জামায়াতের দ্রুত আরোগ্য কামনা করেন।
ঘণ্টাব্যাপী এই সাক্ষাৎ অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। পাক উপ-প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমানের সাথে কুশল বিনিময় করেন এবং তাঁর স্বাস্থ্যের বিস্তারিত খোঁজ নেন। এমন সৌজন্য সফরের জন্য আমীরে জামায়াত পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানান।
এই সৌজন্য সাক্ষাতে পাক উপ-প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মি. তারিক বাযওয়া, পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিরেক্টর জেনারেল (সাউথ এশিয়া ও সার্ক) মি. ইলিয়াস মেহমুদ নিজামী, ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশনার মি. ইমরান হায়দার, ডেপুটি হাইকমিশনার মি. মুহাম্মাদ ওয়াসিফ এবং পলিটিক্যাল কাউন্সেলর মি. কামরান দাঙ্গল।
এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনের নায়েবে আমীর ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং আমীরে জামায়াতের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান চৌধুরী।
বৈঠক শেষে জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের উপস্থিত সাংবাদিকদের কাছে বৈঠকের বিষয়ে সংক্ষিপ্ত ব্রিফিং দেন।
জুন ৯, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
জাতীয় | ১৮ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১৮ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১৮ অক্টোবর, ২০২৬
বান্দরবান | ১৮ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।