এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে মোহাম্মদ সিয়াম (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৮ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ওমপাড়া এলাকায় ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সিয়াম রাতে লৌহজংয়ের মাওয়া ঘাটে বেড়াতে এসে সকালে ঢাকার বংশালে ফেরার পথে এ দুর্ঘটনার শিকার হন।
শ্রীনগর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে হাঁসাড়া হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন।
হাঁসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আবু নাঈম সিদ্দিকী জানান, অতিরিক্ত গতির কারণে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে ধাক্কা লাগে। এতে সিয়াম সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। মরদেহ ও মোটরসাইকেল পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।
নিহত সিয়াম মাদারীপুর জেলার হাটুপাড়া গ্রামের আলী আকবরের ছেলে।
এপ্রিল ২৬, ২০২৫
আগস্ট ২১, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
নওগাঁ | ৪ আগস্ট, ২০২৬
মাদারীপুর | ৪ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।