এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪-এর স্মৃতিকে ধারণ করে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত হলো “জুলাইয়ের মায়েরা” শীর্ষক অভিভাবক সমাবেশ ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী। শনিবার (২ আগস্ট) সকাল ১০টা ৩০ মিনিটে জেলা প্রশাসন কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ আয়োজনে অভিভাবকদের সম্মানে গভীর শ্রদ্ধা জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জহিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা।
এ সময় প্রদর্শিত হয় Mothers of July, জুলাই অনির্বাণসহ ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের পটভূমি, প্রেক্ষাপট ও তাৎপর্য নিয়ে নির্মিত একাধিক প্রামাণ্যচিত্র। এসব প্রামাণ্যচিত্রে তুলে ধরা হয় সেই সময়ের সাহসী ভূমিকা রাখা পরিবারগুলোর ত্যাগ ও সংগ্রামের ইতিহাস।
বক্তারা বলেন, “জুলাইয়ের মায়েরা” শুধু একটি অনুষ্ঠান নয়—এটি ইতিহাসের এক অধ্যায়ের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং নতুন প্রজন্মের মাঝে দেশপ্রেম ও মুক্তির চেতনা ছড়িয়ে দেওয়ার এক অনন্য প্রয়াস।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জুলাই শহিদ ও আহত পরিবারের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
ডিসেম্বর ২৭, ২০২৫
এপ্রিল ৬, ২০২৬
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২৩ জুন, ২০২৬
নোয়াখালী | ২৩ জুন, ২০২৬
জাতীয় | ২৩ জুন, ২০২৬
ঢাকা | ২৩ জুন, ২০২৬
বিনোদন | ২৩ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।