এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ব্রাহ্মণবাড়িয়ায় চালের বাজারে তদারকিমূলক অভিযান চালিয়ে অস্বাভাবিক মূল্যে বিক্রি ও কাগজপত্রে অনিয়মের অভিযোগে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে জেলা শহরের আনন্দবাজার এলাকার চালের পাইকারি বাজারে এ অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা খাদ্য বিভাগ। অভিযানকালে দেখা যায়, আনন্দবাজারের মেসার্স শামীম ট্রেডার্স ও মোশারফ ট্রেডার্স নামের দুটি দোকান অস্বাভাবিক হারে চালের দাম বাড়িয়ে বিক্রি করছে। এ ছাড়া দোকানগুলোতে চাল মজুদের সুনির্দিষ্ট কাগজপত্র যেমন—ক্রয়-বিক্রয়ের ভাউচার দেখাতে পারেনি। দীর্ঘদিন ধরে মজুদ করা চালের বৈধ ব্যাখ্যাও দিতে ব্যর্থ হন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।
এ ধরনের অনিয়মের অভিযোগে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী মেসার্স শামীম ট্রেডার্সকে ৩০ হাজার টাকা এবং মোশারফ ট্রেডার্সকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। সব মিলিয়ে মোট ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী বলেন, “চালের ন্যায্যমূল্য নিশ্চিত করতে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। তারা যেন ক্রয়-বিক্রয়ের কাগজপত্র সঠিকভাবে সংরক্ষণ করে এবং দোকানে মূল্য তালিকা টানিয়ে রাখে।”
তিনি আরও জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী বাজারে এ ধরনের অভিযান নিয়মিত চলবে। অভিযান পরিচালনায় সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভীর সঙ্গে ছিলেন জেলা খাদ্য বিভাগের পরিদর্শক রামিম পাঠান, কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর জেলা সাধারণ সম্পাদক এসএম শাহীন এবং ৫ আনসার ব্যাটালিয়নের একটি টিম।
সেপ্টেম্বর ১৩, ২০২৪
নভেম্বর ১৯, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
বান্দরবান | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
ঢাকা | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।