এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ে ১ম থেকে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের শিখন মান যাচাই সংক্রান্ত টুলস বিষয়ক চাহিদাভিত্তিক সাব-ক্লাস্টার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে ফরিদপুর সদরে।
রবিবার (১৫ জুন) চর মাধবদিয়া ইউনিয়নের ১০৫ নং দক্ষিণ চর মাধবদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে চর মাধবদিয়া ক্লাস্টারের আওতাধীন পাঁচটি বিদ্যালয়ের মোট ২৮ জন শিক্ষক অংশগ্রহণ করেন।
সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সুষ্ঠু, সুন্দর ও শিক্ষাবান্ধব পরিবেশে দিনব্যাপী প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে শিক্ষকরা অত্যন্ত সুশৃঙ্খল, আনন্দদায়ক ও প্রাণবন্তভাবে অংশগ্রহণ করেন।
প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কৃষ্ণচন্দ্র চক্রবর্তী এবং চর টেপুরা নতুন চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাকিলা আক্তার।
শিক্ষার্থীদের শেখার অগ্রগতি নিরীক্ষা ও মূল্যায়নের আধুনিক কৌশল নিয়ে এই প্রশিক্ষণ শিক্ষকদের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।
সেপ্টেম্বর ২, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ৮ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ৮ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ৮ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ৮ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ৮ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।