খোকসা পৌরসভায় স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 

সাজ্জাদ আহমেদ,খোকসা(কুষ্টিয়া)প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারি, ২০২৫ ১:৩০ এএম
শেয়ার করুন:
খোকসা পৌরসভায় স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 
দেশ গড়ার অঙ্গীকার, জনসেবায় স্থানীয় সরকার’ শ্লোগানে পৌরসভায় জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার  (২৫ ফেব্রুয়ারি ) বিকাল ৪ ঘটিকার সময় খোকসা পৌরসভার সার্বিক সহযোগিতায় আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌর প্রশাসক ও উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব প্রদীপ্ত রায় দীপন। 
উপস্থিত ছিলেন সমাজসেবা কর্মকর্তা,সহকারি প্রকৌশলী মোঃ সুজন আলী,উপ- সহকারি প্রকৌশলী মামুনুর রশিদ,মিডিয়ার সাংবাদিকসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। 
এসময় পৌর প্রশাসক প্রদীপ্ত রায় দীপন বলেন, স্থানীয় সরকার যত শক্তিশালী হবে জনগণ তত সেবা পাবেন। স্থানীয় সরকারের সকল সুযোগ-সুবিধা যেন জনসাধারণ নিশ্চিতভাবে পায় সেদিকে সকলকে সজাগ থাকার আহ্বান জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।