এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) সায়েন্স ক্লাবের উদ্যোগে এক বর্ণাঢ্য ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ মার্চ) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের হলরুমে আয়োজিত এই মাহফিলে ক্লাবের বর্তমান ও সাবেক সদস্যরা একত্রিত হন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগের প্রভাষক খন্দকার ওয়ালীউল্লাহ। এছাড়া ক্লাবের সাবেক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সাখাওয়াত শাওন, কাউসার হামিদ জীবন, মেজবাহ উদ্দিন ও এমডি নুরুল মোস্তফা।
ইফতার মাহফিলে ক্লাবের বর্তমান সদস্যদের পাশাপাশি ক্লাবের সাবেক নেতৃবৃন্দও উপস্থিত থাকায় এক মিলনমেলার পরিবেশ সৃষ্টি হয়। সায়েন্স ক্লাবের সভাপতি জনি সরকার শুভেচ্ছা বক্তব্যে বলেন, “প্রতিষ্ঠালগ্ন থেকে কুবি সায়েন্স ক্লাব বিজ্ঞানচর্চাকে উৎসাহিত করতে নানাবিধ কার্যক্রম পরিচালনা করে আসছে। ২০১৮ সালে আমরা একটি বিজ্ঞান উৎসব আয়োজন করি এবং ২০২৪ সালে আরও একটি সফল বিজ্ঞান উৎসব অনুষ্ঠিত হয়। আমাদের সদস্যরা ‘নিকো’ নামে একটি রোবটও তৈরি করেছে। ভবিষ্যতে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর সঙ্গে অন্যান্য প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।”
অনুষ্ঠানের বিশেষ অতিথি খন্দকার ওয়ালীউল্লাহ বলেন, “এমন সংগঠনের মাধ্যমে আগামী দিনে বিজ্ঞানভিত্তিক আলোচনার পরিসর আরও বিস্তৃত হবে, যা শিক্ষার্থীদের গবেষণা ও সৃজনশীলতাকে অনুপ্রাণিত করবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি বিজ্ঞান চর্চাকে আরও এগিয়ে নিতে পারে, তাহলে ভবিষ্যতে দেশের গবেষণা খাতে উল্লেখযোগ্য অবদান রাখবে।”
সায়েন্স ক্লাবের সাধারণ সম্পাদকও অন্যান্য সদস্যরা ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। এ সময় ক্লাবের সদস্যরা বিজ্ঞানভিত্তিক কার্যক্রমের পাশাপাশি আরও নতুন নতুন প্রকল্প হাতে নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে অতিথি, ক্লাবের সদস্য ও আগত শিক্ষার্থীরা একসঙ্গে ইফতার করেন।
এপ্রিল ১৫, ২০২৫
সেপ্টেম্বর ২৫, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বরিশাল | ৮ আগস্ট, ২০২৬
বান্দরবান | ৮ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৮ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৮ আগস্ট, ২০২৬
ঢাকা | ৮ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।