এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাদারীপুরের কালকিনিতে বিভিন্ন ইউনিয়নে এই প্রথম বস্তাচাষ পদ্ধতিতে আদার আবাদ করা হয়েছে। বাড়ির আঙ্গিনায় ও ছায়াযুক্ত পতিত জামিতে এ মসলা জাতীয় ফসলের আবাদ করা হয়েছে। জিও ব্যাগ কিংবা প্লাস্টিরেক বস্তায় আদা চাষে অনাবাদি জমিকে কৃষি কাজের আওতায় আনা হয়েছে। কালকিনি কৃষি সম্প্রসারন অধিদপ্তরের মসলার স্থানীয় উন্নত জাত ও পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের মাধ্যমে কৃষকদের উদ্বুদ্ধ করে, বাড়ির আঙ্গিনায় কিংবা পতিত জমিতে বস্তাচাষ পদ্ধতিতে এই প্রথম প্রায় দেড় হাজার বস্তায় আদা চাষ করা হয়। এপ্রিল মাসের প্রথম সপ্তাহে আদা লাগানোর উপযুক্ত সময় এবং ঘরে তোলা হয় ফেব্রয়ারী শেষ সপ্তাহ বা মার্চেও শুরু থেকে। তবে এ পদ্ধতিতে উৎপাদন খরচ ও জায়গা কম লাগায় আগামীতে কৃষকদের মাঝে বাড়তি আগ্রহ যেমন দেখা দিয়েছে তেমনি ফলন ভাল হলে বস্তা চাষ পদ্ধতিতে আদা চাষের অপার সম্ভবনা রয়েছে এ উপজেলায়।
কৃষকেরা বলছে এবছর প্রথম তারা আদা চাষ করছে পরিক্ষামূলক ভাবে। যদি ফলন ভাল হয় তাহলে আগামীতে ব্যাপক আকারে বানিজ্যিকভাবে বস্তাচাষ পদ্ধতিতে আদার আবাদ করবে।
কৃষক নেয়ামত বলেন, এবছর বস্তাচাষ পদ্ধতিতে প্রথম আবাদ করেছি যদি ভাল ফলন পাই তাহলে আমি আগামী বছরে আমি একাই দু হাজার বস্তা আদার চাষ করবো।
উপজেলার রমজানপুর ইউনিয়নের কৃষক হিরা হাওলাদার বলেন, বস্তা পদ্ধতিতে আদা চাষ করা যায় এই প্রথম দেখলাম আগামীতে আমরাও এর আবাদ করবো।
কালকিনি উপ-কৃষি কর্মকর্তা মিজানুর রহমান ও তানভীর হাসান বলেন, এ প্রথম কৃষকদের উদ্বুদ্ধ করে বস্তাচাষ পদ্ধতিতে আদা চাষ করিয়েছি। চাষাবাদের সার্বিক অবস্থায় খুবই ভাল কৃষকও অনেক খুশি আশা করছি আগামী বছরে এর চাষাবাদ অনেক বাড়বে।
এ বিষয়ে কালকিনি উপজেলা কৃষি অফিসার মিল্টন বিশ্বাস বলেন, এ বস্তাচাষ পদ্ধতিতে পতিত জমি কিংবা বাড়ির আঙ্গিনায় আদার আবাদ বাড়াতে পারলে এক দিকে যেমন আদার আমদানি নির্ভতা কমবে এবং অন্যদিকে আদা চাষে সমৃদ্ধি হবো।
ফেব্রু ১৬, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
পাবনা | ২৩ জুন, ২০২৬
মুন্সীগঞ্জ | ২৩ জুন, ২০২৬
বরিশাল | ২৩ জুন, ২০২৬
নওগাঁ | ২৩ জুন, ২০২৬
ফরিদপুর | ২৩ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।