এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
গতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ হারালেন দুই কলেজ শিক্ষার্থী। ভাঙ্গা- মাওয়া এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে সড়ক দুর্ঘটনায় অয়ন দাশ (২০) ও পার্থ শীল (২০) নামে দুই কলেজ ছাত্র নিহত হন। এসময় সীমান্ত(২০) নামে আরো একজন গুরুতর আহত হয়েছে।
মঙ্গলবার দুপুর ১ টার দিকে এক্সপ্রেস ওয়ের সংযোগ সড়কে বন্দরখোলা নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।
নিহত অয়ন শিবচরের পাচ্চর ইউনিয়ন গোয়ালকান্দা এলাকার পান্ডব দাশের ছেলে ও পার্থ একই উপজেলার ভদ্রাসন এলাকার গোবিন্দ শীলের ছেলে। তারা স্থানীয় ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজের দ্বাদশ শ্রেনীর ছাত্র।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়,দুপৃরে কলেজে প্রি টেষ্ট পরীক্ষা দিয়ে একটি মোটরসাইকেল যোগে তিন জনে বাড়িতে ফিরছিলেন।এসময় তারা এক্সপ্রেস ওয়ের সংযোগ সড়কের বন্দরখোলা নামক এলাকায় আসলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার রেলিং এর উপর পরে যায়।এসময় ঘটনাস্থলে অয়ন মারা যায়।পরে তাদের উদ্ধার করে স্থানীয় রয়েল হাসপাতালে নিয়ে আসলে সেখানে পার্থ মারা যায়।তবে সিমান্তর অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
শিবচর হাইওয়ে থানার উপ পরিদর্শক মো: তমাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,লাশ দুটি উদ্ধার করা হয়েছে। এবিষয়ে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ফেব্রু ১৮, ২০২৫
ফেব্রু ১, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২৩ জুন, ২০২৬
ফরিদপুর | ২৩ জুন, ২০২৬
ফরিদপুর | ২৩ জুন, ২০২৬
নোয়াখালী | ২৩ জুন, ২০২৬
জাতীয় | ২৩ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।