এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
প্রবাসীর স্ত্রীর পরকীয়ার ঘটনা বাধা দেয়ার জের ধরে মাদারীপুরের কালকিনিতে প্রতিপক্ষের হামলায় শ্রমিকসহ ৩ জন আহত হয়েছে। আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ করেছে ভুক্তভোগী। আহতরা হলেন উপজেলার রমজানপুর এলাকার উত্তর রমজানপুর গ্রামের আখতার বেপারী ছেলে ঈমাম বেপারী(৪০), তার ভাতিজা তাহা বেপারী(২২) ও শুভ বেপারী(২১)। মঙ্গলবার বিকালে ভুক্তভোগী পরিবার সুত্রে এতথ্য নিশ্চিত করা হয়েছে।
পুলিশ ও হাসপাতাল সুত্রে জানাগেছে, উপজেলার উত্তর রমজানপুর গ্রামের এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে একই এলাকার সুদকারবারী মাসুদ বেপারীর দীর্ঘদিন ধরে পরকীয়া চলে আসছে। সোমবার সকালে তাদের এ পরীকায় না করার জন্য বাধা দেয় মোঃ ঈমাম বেপারীসহ স্থানীয় লোকজনেরা। এতে ক্ষিপ্ত হয়ে মাসুদ বেপারীর নেতৃত্বে মাসুদ, হান্নান, মান্নান, কাইয়ুম, ময়রোম, ওবায়দুলসহ বেশ কয়েকজন মিলে প্রথমে ঈমাম বেপারীকে কুপিয়ে জখম করে। এসময় ঈমাম বেপারীর পুরুষঙ্গ কেটে গিয়ে গুরতর আহত হয়ে। হামলাকারীদের বাধা দিলে ঈমাম বেপারীর ভাতিজা তাহা বেপারী ও শুভ বেপারীকে দা দিয়ে কুপিয় আহত করে মাসুদ ও তার লোকজন। এ ঘটনায় ঈমাম বেপারী বাদী হয়ে কালকিনি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
ভুক্তভোগী ঈমাম বেপারী বলেন, প্রবাসীর স্ত্রীর সঙ্গে মাসুদ বেপারী দীর্ঘদিন ধরে পরকীয়া চালিয়ে যাচ্ছে। এ বিষটি আমাদের পুরো গ্রামের মানুষের মাঝে জানাজানি হয়ে যায়। মাসুদ আমাদের গ্রামটাকে নষ্ট করতেছে সুদের ব্যবসা ও পরকীয়া করে। আমি তাকে বারন করলে আমাকে দা দিয়ে কুপিয়ে আমার পুরুষঙ্গ কেটে ফেলেছে। আমাদের ভাতিজাদের কুপিয়ে আহত করেছে। আমি মাসুদের বিচার চাই।
অভিযুক্ত মাসুদ বেপারী বলেন, আমাকেও ঈমাম বেপারী মারধর করেছে।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি সোহেলা রানা জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
জাতীয় | ২৩ জুন, ২০২৬
জাতীয় | ২৩ জুন, ২০২৬
জাতীয় | ২৩ জুন, ২০২৬
ফুটবল | ২৩ জুন, ২০২৬
আন্তর্জাতিক | ২৩ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।