এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় নিখোঁজের একদিন পর আব্দুল্লাহ (৮) নামে এক শিশুর মরদেহ খাল থেকে উদ্ধার করা হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার কায়েমপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে বাড়ির পাশের খাল থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। এই হৃদয় বিদারক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহত শিশু আব্দুল্লাহ উপজেলার কুটি ইউনিয়নের দক্ষিণখার গ্রামের জহিরুল ইসলামের ছেলে। সে গোবিন্দপুর গ্রামে তার নানার বাড়িতে থাকতো।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রোববার বিকেল তিনটা থেকে আব্দুল্লাহকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবার ও এলাকাবাসী সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি। অবশেষে সোমবার সকালে বাড়ির পাশের খালে তার মরদেহ ভেসে উঠতে দেখা যায়।
কায়েমপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সদস্য (মেম্বার) আবদুল মতিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রোববার বিকেল থেকে শিশুটি নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি। সোমবার সকালে খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়।
খবর পেয়ে কসবা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল কাদের জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। প্রাথমিকভাবে এটিকে স্বাভাবিক মৃত্যু বলে ধারণা করা হচ্ছে। তিনি আরও বলেন, এ ঘটনায় এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
জানু ২৯, ২০২৫
নভেম্বর ২৯, ২০২৪
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
রাজনীতি | ৯ আগস্ট, ২০২৬
ফুটবল | ৯ আগস্ট, ২০২৬
বিনোদন | ৯ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৯ আগস্ট, ২০২৬
রাজনীতি | ৯ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।