এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ফেরিঘাট সংলগ্ন কর্ণফুলী নদী থেকে ভেসে আসা এক শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। মঙ্গলবার (১০ জুন) বেলা সাড়ে ১২টার দিকে নদীতে মরদেহটি ভেসে উঠলে স্থানীয় জনগণ উদ্ধার করে নদীর পাড়ে নিয়ে আসেন। পরে চন্দ্রঘোনা থানা পুলিশ এসে মরদেহটি থানায় নিয়ে যায়।
চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহজাহান কামাল জানান, নিহত শিশুটির বয়স আনুমানিক ৮ বছর। সে চট্টগ্রাম ষোলশহর এলাকা থেকে বেড়াতে এসে নদীতে ডুবে যায়। একই ঘটনায় ৬ বছর বয়সী এক শিশু নিখোঁজ রয়েছে।
ওসি আরও জানান, চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার কোদালা ইউনিয়নের বাসিন্দা রিকশাচালক মো. আব্দুল গণির বাড়িতে ঈদ উপলক্ষে তার মেয়ের পরিবারসহ ভোলা জেলার একটি পরিবারের সদস্যরা বেড়াতে আসেন। মঙ্গলবার সকাল ৯টার দিকে কোদালা সোলতানিয়া মাদ্রাসার পাশে কর্ণফুলী নদীর জাহাঙ্গীর ঘাট এলাকায় খেলার সময় মো. গনির নাতি মোহাম্মদ ইমন (৬) ও ভোলা থেকে আসা মেয়ে শিশুটি নদীর গভীরে তলিয়ে যায়।
স্থানীয়রা জানান, দুপুরে মেয়েটির মরদেহ ভেসে উঠলেও ইমন এখনো নিখোঁজ। নিখোঁজ ইমনের পিতার নাম মো. ফোরকান।
শিশুটির পরিবারের সদস্যরা এখনো কর্ণফুলী নদীর তীরে অবস্থান করছেন এবং ইমনের সন্ধানে উদ্ধার অভিযান চালাচ্ছেন।
আগস্ট ১৩, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
শিক্ষা | ৭ আগস্ট, ২০২৬
বিনোদন | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।