আশুলিয়ায় মলম পার্টির ৫ সদস্য সহ মলম বানানোর সরঞ্জাম ও ২ টি বই উদ্ধার

মো: শামীম আহম্মেদ, আশুলিয়া(ঢাকা) প্রতিনিধি
৯ জানুয়ারি, ২০২৫ ১০:১৭ পিএম
শেয়ার করুন:
আশুলিয়ায় মলম পার্টির ৫ সদস্য সহ মলম বানানোর সরঞ্জাম ও ২ টি বই উদ্ধার

ঢাকা জেলা পুলিশের প্রধান মোঃ আনিসুজ্জামান, পুলিশ সুপার, ঢাকা ও সাধারণ সম্পাদক, বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন এর নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি'র (উত্তর)অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন এর নেতৃত্বে এসআই (নিঃ)  মোঃ আনোয়ার হোসেন আশুলিয়া থানাধীন বিশমাইল এলাকা হতে আসামী ১। মোঃ আব্দুর রাজ্জাক (৪২), ২। মাসুম @ ফারুক চৌধুরী (৪৪), ৩। মোঃ কাউছার মিয়া (৩৫), ৪। দেলোয়ার হোসেন (৪০) এবং ৫। মোঃ শাহাদাত (৪৯), দের কে ১০ পোটলা হালুয়া, মলম বানানোর বিভিন্ন সরঞ্জামাদি এবং ক্যানভাসিং করার জন্য ২টি বই সহ বৃহস্পতিবার বিকালে গ্রেফতার করেন। আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, ১ নং আসামী মোঃ আব্দুর রাজ্জাক (৪২) এর নেতৃত্বে পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবত সাভার, আশুলিয়া এলাকায় যাত্রীদের হালুয়া সেবন করাইয়া ও চোখে বাম লাগিয়া যাত্রীদেরকে অজ্ঞান করে যাত্রীদের কাছে থাকা টাকা, মোবাইল, স্বর্নালঙ্কার নিয়া যাওয়ার মতো অপরাধ করে আসছে। আসামীদের সাথে আরো কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করছে এবং অভিযান অব্যাহত আছে। 

উক্ত আসামীদের বিরুদ্ধে আশুলিয়া থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।