এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সাভারের আশুলিয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত অবৈধ উচ্ছেদ অভিযানে হামলার ঘটনা ঘটেছে। রবিবার (২৩ মার্চ) দুপুর আনুমানিক ২টা ৪৫ মিনিটে বলিভদ্র বাসস্ট্যান্ড এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
সাভার সদর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জহিরুল আলমের নেতৃত্বে উচ্ছেদ অভিযান চলাকালে এজাহারনামীয় ২৯ জন আসামি ও অজ্ঞাতনামা ৪০০-৫০০ জন দুর্বৃত্ত লাঠি, রড, জিআই পাইপ, কাঠের বাটামসহ দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। তারা ইট-পাটকেল নিক্ষেপ করে সরকারি কাজে বাধা সৃষ্টি করে।
হামলাকারীরা পুলিশের ব্যবহৃত দুটি গাড়ি ভাংচুর করে, যার ফলে আনুমানিক ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এছাড়া, সরকারি কর্মকর্তাদের ওপর হামলা চালিয়ে গুরুতর ও সাধারণ জখমের ঘটনা ঘটায়।
এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা (নং-৬৬, তারিখ-২৪/০৩/২০২৫) দায়ের করা হয়েছে। মামলায় দণ্ডবিধির ১৪৩/১৮৬/৩৩২/৩৩৩/৩৫৩/৪২৭ ধারায় অভিযোগ আনা হয়েছে।
পুলিশ ইতোমধ্যে হামলায় জড়িত থাকা আসামি জসিম, নয়ন ও ইমরানকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে পাঠিয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের জন্য ঢাকা জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এপ্রিল ২৫, ২০২৫
সেপ্টেম্বর ২৫, ২০২৫
ডিসেম্বর ১, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ৭ আগস্ট, ২০২৬
ঢাকা | ৭ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।