এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা প্রশাসন, উপজেলা মৎস্য অধিদপ্তর ও থানা পুলিশের যৌথ অভিযানে প্রায় ৩ লাখ ৫০ হাজার টাকার নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
মঙ্গলবার (২৯জুলাই ) সন্ধ্যায় উপজেলার গোপালপুর ইউনিয়নের গোপালপুর বাওড়ে এ অভিযান চালানো হয়। অভিযানে প্রায় ৩ লাখ ৫০ হাজার টাকার চায়না দুয়ারী জাল ও কারেন্ট জাল জব্দ করে সেখানে পুড়িয়ে দেয়া হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ. কে. এম. রায়হানুর রহমানের নেতৃত্বে এই অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা তরুন বসু ও স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহায়তা করে।
এসিল্যান্ড এ. কে. এম. রায়হানুর রহমান জানান, বাওড়ের জীববৈচিত্র ও মৎস্য সম্পদ রক্ষায় অবৈধ চায়না দুয়ারি ও কারেন্ট জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে। তিনি আরও জানান, বাওড়ের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় ভবিষ্যতে এই ধরনের অভিযান জনস্বার্থে আরও জোরদার করা হবে।
প্রশাসনের এই উদ্যোগে ওই এলাকার পরিবেশবাদী ও সচেতন মৎস্যজীবীরা সন্তোষ প্রকাশ করেছেন। তারা মনে করে, এ ধরনের অভিযান অব্যাহত থাকলে বাওড়ের মাছের প্রজনন ও পরিবেশ সুরক্ষিত থাকবে।
উল্লেখ্য, চায়না দুয়ারি ও কারেন্ট জাল দিয়ে মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। এগুলো দেশের জলজ পরিবেশ ও দেশীয় মাছের প্রজাতির জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করে থাকে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
জাতীয় | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।