এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা শাখার ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৫ সফলভাবে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনের আগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা ইয়াকুব হাওলাদার। তিনি বলেন, মানুষের অধিকার প্রতিষ্ঠা ও রাজনীতিতে গুণগত পরিবর্তনের লক্ষ্যে ইসলামী আন্দোলন কাজ করে যাচ্ছে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফরিদপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শেখ মুহাম্মদ আমিরুল ইসলাম, আলফাডাঙ্গা উপজেলা শাখার সহ-সভাপতি মুফতী বেলায়েত হুসাইন হামিদী, মুফতী সফিকুল আলম, মিরাজুল ইসলাম, হাফেজ তৈয়েবুর রহমান, সাকের আলী, মাওলানা আবু বক্কর সিদ্দিক, মাওলানা নুরুল আলম, মাওলানা আকিদুল ইসলাম, আবুল কালাম খন্দকার, আশরাফুজ্জামান লাবু ও মো. ইমামুল শরীফসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সম্মেলনের শেষ পর্যায়ে মাওলানা শরিফুল ইসলামকে সভাপতি ও মাওলানা আবু বক্কারকে সাধারণ সম্পাদক করে ইসলামী আন্দোলন বাংলাদেশ, আলফাডাঙ্গা উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়। পরে নবনির্বাচিত কমিটির সদস্যরা শপথ গ্রহণ করেন। সম্মেলনের শেষ পর্বে মোনাজাতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এর সমাপ্তি ঘোষণা করা হয়।
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
জাতীয় | ২৩ জুন, ২০২৬
ঢাকা | ২৩ জুন, ২০২৬
বিনোদন | ২৩ জুন, ২০২৬
জাতীয় | ২৩ জুন, ২০২৬
আন্তর্জাতিক | ২৩ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।