এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরের খরিপ-১ মৌসুমে পাট ও উফশী আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ সহায়তা দেওয়া হয়।
মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা কৃষি অফিসের সম্মেলন কক্ষে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা তুষার সাহা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ৬টি ইউনিয়ন ও পৌরসভার মোট ৯৫০ জন কৃষককে একজন করে এক কেজি উন্নত জাতের পাট বীজ, ৫ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার দেওয়া হয়েছে। এছাড়া ১০০ জন কৃষক পেয়েছেন ৫ কেজি করে উফশী জাতের আউশ ধান বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার।
কৃষি কর্মকর্তা তুষার সাহা বলেন, "ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের আর্থিক সহায়তা হিসেবে সরকার বিনামূল্যে বীজ ও সার সরবরাহ করছে। আশা করছি, কৃষকেরা এ সুবিধা কাজে লাগিয়ে খরিপ-১ মৌসুমে পাট ও উফশী আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবেন।"
আগস্ট ৪, ২০২৫
ডিসেম্বর ৬, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২৩ জুন, ২০২৬
বিনোদন | ২৩ জুন, ২০২৬
জাতীয় | ২৩ জুন, ২০২৬
জাতীয় | ২৩ জুন, ২০২৬
জাতীয় | ২৩ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।