এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর আত্রাইয়ে ৩৩ জন অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তির মাঝে সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার (২ জুন) উপজেলা প্রতিবন্ধী অফিসের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে উপকরণ বিতরণ করেন রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রতিবন্ধী অফিসার পিএম কামরুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম নাসির উদ্দিন ও কনসালটেন্ট ডা. আসাদুজ্জামান।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সহায়তা হিসেবে ২২টি হুইলচেয়ার, ৬টি ট্রাইসাইকেল, ২টি অক্সিলারী ক্রাচ, ১টি এলবো ক্রাচ, ১টি কর্ণার চেয়ার ও ১ জনকে একটি স্মার্ট সাদা ছড়ি প্রদান করা হয়।
এই মানবিক সহায়তা কর্মসূচিকে স্বাগত জানিয়েছেন স্থানীয় জনগণ। অংশগ্রহণকারীরা জানান, এসব উপকরণ তাদের দৈনন্দিন জীবনে চলাচল ও আত্মনির্ভরশীলতা অর্জনে বড় ভূমিকা রাখবে।
উল্লেখ্য, উপজেলা প্রশাসন প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণে বিভিন্ন সময় এ ধরনের উদ্যোগ গ্রহণ করে থাকে।
এপ্রিল ২৮, ২০২৫
এপ্রিল ৬, ২০২৫
জুন ১০, ২০২৬
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২৩ জুন, ২০২৬
বিনোদন | ২৩ জুন, ২০২৬
জাতীয় | ২৩ জুন, ২০২৬
জাতীয় | ২৩ জুন, ২০২৬
জাতীয় | ২৩ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।