এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর আত্রাইয়ে সোনালী ব্যাংকের এক কর্মকর্তার বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ উঠেছে। ভুক্তভোগী আত্রাই মদীনাতুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা মুজাহিদ খান সোমবার (১৬ জুন) দুপুর ১২টার দিকে সোনালী ব্যাংক আত্রাই শাখার ব্যবস্থাপক বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।
অভিযোগে বলা হয়, রবিবার (১৫ জুন) মাওলানা মুজাহিদ খান সরকারি টিআর প্রকল্পের একটি বিল ফরম নিয়ে ব্যাংকে আসেন। উপজেলা হিসাব রক্ষণ অফিস কর্তৃক পাস হওয়া ওই বিলের বিপরীতে গ্রাহককে নগদ অর্থ প্রদানের বিধান থাকলেও সোনালী ব্যাংক আত্রাই শাখার কর্মকর্তা মো. শফিক নানা অজুহাত দেখিয়ে তাকে নগদ টাকা না দিয়ে বিভিন্ন টেবিলে ঘুরাতে থাকেন।
একপর্যায়ে মাওলানা মুজাহিদ শাখা ব্যবস্থাপক নূরনবী মিলনের শরণাপন্ন হলে তিনি বিষয়টি গুরুত্ব দিয়ে দেখেন এবং বিল ফরমটি পুনরায় শফিকের কাছে পাঠিয়ে মুজাহিদকে নগদ অর্থ প্রদান নিশ্চিত করেন।
মাওলানা মুজাহিদ খান অভিযোগ করেন, অফিসার শফিকের আচরণ ছিল অপ্রত্যাশিত এবং হয়রানিমূলক। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার আহ্বান জানান তিনি।
এ বিষয়ে জানতে চাইলে শাখা ব্যবস্থাপক নূরনবী মিলন বলেন, “গ্রাহকের সঙ্গে অফিসার শফিকের এ ধরনের আচরণ ঠিক হয়নি। আমি লিখিত অভিযোগ পেয়েছি এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এ ঘটনায় আত্রাইয়ে ব্যাংক সেবার মান নিয়েও প্রশ্ন উঠেছে বলে স্থানীয়রা মনে করছেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
পরিবেশ | ২২ জুন, ২০২৬
পাবনা | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।