এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী সাহাগোলা ইউনিয়ন বিএনপির দ্বি--বার্ষিক সম্মেলনে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার উপজেলার পূর্বমিরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক এ সম্মেলন ভোটের মাধ্যমে অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে নওগাঁ জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও আত্রাই-রাণীনগর বিএনপির অবিভাবক শেখ রেজাউল ইসলাম রেজু, বিশেষ অতিথি হিসেবে আত্রাই থানা বিএনপির আহবায়ক চকলেট, তছলিম উদ্দিন উপস্থিত ছিলেন।
সম্মেলনে সভাপতি পদে মো: রফিকুল ইসলাম রফিক ২৬৯ ভোটে ও সাধারণ সম্পাদক পদে সার্জেন্ট (অবসরপ্রাপ্ত) আব্দুর রশিদ বাবু ২৫০ ভোটে বিজয়ী হন।
অপর প্রতিদ্বন্দি প্রার্থী সভাপতি পদে হাফিজুর রহমান মিঠু ৮৫ ও সাধারণ সাধারণ সম্পাদক পদে নজরুল ইসলাম ১০৪ ভোট পেয়ে পরাজিত হয়।
সকাল ১০ টা হতে বিকেল ২.৩০ মিনিট পর্যন্ত সাধারণ ভোটারদের ভোট প্রয়োগের মাধ্যমে এ সম্মেলনে কমিটি গঠন করা হয়েছে। সম্মেলনে সার্বিক সহযোগীতায় সাহাগোলা ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম সহ স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।
ডিসেম্বর ১৯, ২০২৪
এপ্রিল ১২, ২০২৪
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২৩ জুন, ২০২৬
ফরিদপুর | ২৩ জুন, ২০২৬
ফরিদপুর | ২৩ জুন, ২০২৬
নোয়াখালী | ২৩ জুন, ২০২৬
জাতীয় | ২৩ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।