এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজবাড়ীর বালিয়াকান্দিতে ছেলের সুন্নতে খাৎনার অনুষ্ঠানের বাজার করতে যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় রজব প্রামানিক (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি বালিয়াকান্দি উপজেলা সদর ইউনিয়নের নিশ্চিন্তপুর গামের জেকের প্রামানিকের ছেলে।
সোমবার(১৪ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার নারুয়া ইউনিয়নের গাড়াকোলা বাজারের নিকট এ দুঘর্টনা ঘটে।
স্থানীয়রা জানিয়েছেন, রজব প্রামানিক তার ছেলের সুন্নতে খাৎনার অনুষ্ঠানের সওদা করতে ভ্যানযোগে নারুয়া বাজারে যাচ্ছিলেন। এ সময় গাড়াকোলা বাজারের নিকট পৌছালে অপর দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে ভ্যানের ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হন রজব প্রামানিক। তাকে উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্ত্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালে নেওয়ার পথে বেলা ১১টার দিকে তিনি মারা যান।
মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে তার বাড়িতে প্রায় তিন শতাধিক অতিথির ছেলের সুন্নতে খাৎনার দাওয়াত ছিলো।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন বলেন, ভ্যানের সাথে মোটরসাইকেলের ধাক্কায় রজব প্রামানিকের ফরিদপুর হাসপাতালে মৃত্যু হয়েছে। এ বিষয়ে কেউ এখন পর্যন্ত কোন অভিযোগ দায়ের করেনি।
অক্টোবর ২৯, ২০২৪
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
জাতীয় | ১৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৭ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ১৭ আগস্ট, ২০২৬
বান্দরবান | ১৭ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।