এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জেলা বিএনপির নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক আবুল মুনসুর মিশন ও সদস্য বিল্লাল খন্দকারকে গণসংবর্ধনা দিয়েছে উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ এবং সহযোগী সংগঠনসমূহ।
বৃহস্পতিবার (১৫ মে) চট্টগ্রাম থেকে চট্রলা এক্সপ্রেস ট্রেনে আখাউড়ায় পৌঁছালে রেলস্টেশনে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ সংবর্ধনার মাধ্যমে তাদের বরণ করে নেন দলীয় নেতাকর্মীরা। পরে সেখান থেকে একটি আনন্দ র্যালি বের হয়ে পৌর শহরের সড়কবাজার প্রদক্ষিণ করে আদর আলী কমপ্লেক্সের সামনে এসে সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়।
পথসভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শওকত হোসেন খান সোহাগ, পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও কাউন্সিলর মন্তাজ মিয়া, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম তুরান, সাবেক প্রবাসী কল্যাণ সম্পাদক দেলোয়ার হোসেন, উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি শামীম ইকবাল, কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মামুন আহমেদ, যুবদল নেতা ফোরকান, সানি ও শফিকসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।
সংবর্ধনা ও র্যালিকে ঘিরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। নেতারা এ সময় আগামী দিনে দলীয় কর্মকাণ্ড আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ৭ আগস্ট, ২০২৬
ঢাকা | ৭ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।