এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নোয়াখালীতে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে, যেখানে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট হয়েছে। বেগমগঞ্জ উপজেলার ১৩ নম্বর রসুলপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে, সোমবার রাতে ডাকাতদের হামলায় গৃহবধূ ও তার দুই সন্তান আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৩টার দিকে মুখোশধারী ৩-৪ জনের একটি ডাকাত দল বসতঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে ঘর তলাশি নিয়ে নগদ ১ লক্ষ টাকা, তিন ভরি স্বর্ণালংকার, দেড় হাজার সৌদি রিয়াল, দুটি মোবাইল ফোন এবং কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে পালিয়ে যায়।
গৃহবধূ পারভিন আক্তার জানান, ডাকাতরা ঘরে প্রবেশ করে তাদেরকে মারধর করে টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়। স্থানীয় ২ নম্বর ওয়ার্ডের বাবুল মেম্বার এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন এবং দ্রুত অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান। তিনি পুলিশের ট্রল বৃদ্ধি করারও আবেদন করেন।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, "ডাকাতির ঘটনাটি খতিয়ে দেখতে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ইতোমধ্যে একটি মামলা রুজু হয়েছে, শীঘ্রই আসামিদের গ্রেফতার করা হবে।"
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
নোয়াখালী | ৬ আগস্ট, ২০২৬
নওগাঁ | ৬ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ৬ আগস্ট, ২০২৬
বান্দরবান | ৬ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৬ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।