এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিংগারবিল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। তিতাস পাড়ের অহংকার ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের নেতৃত্বকে শক্তিশালী করা এবং দলকে সুসংগঠিত করার লক্ষ্য নিয়ে এ সভার আয়োজন করা হয়।
বুধবার (১৬ জুলাই) বিকেল ৪টায় খিরাতলা কাঞ্চনপুর বাজারে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিংগারবিল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু নাঈম এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মোঃ সাচ্চু মিয়া।
সভায় প্রধান অতিথি ছিলেন বিজয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাঈদ খোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিংগারবিল ইউনিয়নের দুইবারের সাবেক সভাপতি ও উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য মামুনুর রশিদ এবং সিংগারবিল ইউনিয়ন বিএনপির সভাপতি রেহান উদ্দিন ভূঁইয়া।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক কার্যনির্বাহী সদস্য হেলাল উদ্দিন ভূঁইয়া, সিংগারবিল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সজল মিয়া, সাবেক সাধারণ সম্পাদক আলী আহমদ মেম্বার, সাংগঠনিক সম্পাদক ইকতিয়ার উদ্দিন ইকতার, বিজয়নগর উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রিনা আক্তার, উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব আবুল কাসেম, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আবু তাহের ভূঁইয়া, সাবেক সহ-সভাপতি মনিরুজ্জামান মিন্টু, যুবনেতা আসাদুল হক শিপন, সিংগারবিল ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হেলাল উদ্দিন ও আব্দুল লতিফ, সিংগারবিল ইউনিয়ন যুবদলের সভাপতি লিটন মিয়া, হরষপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মোরশেদ, চম্পকনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহীন চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় বক্তারা স্বেচ্ছাসেবক দলকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন এবং আগামী আন্দোলন-সংগ্রামে ঐক্যবদ্ধ থেকে দলের রাজনীতিতে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
আগস্ট ১৬, ২০২৫
সেপ্টেম্বর ১৭, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
জাতীয় | ২৩ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
পরিবেশ | ২২ জুন, ২০২৬
পাবনা | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।