এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুরের নাজিরপুরে জমি নিয়ে বিরোধের জেরে এক ব্যক্তিকে হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (১৬ জুলাই) দুপুরে পিরোজপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ মজিবুর রহমান এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আদালত সূত্রে জানা যায়, দণ্ডপ্রাপ্তরা হলেন—নাজিরপুর উপজেলার মধ্য হোগলাবুনিয়া গ্রামের হাতেম আলী শেখ (৬৬), তার দুই ছেলে মাজেদুল ইসলাম ডালিম (৪১) ও সেলিম শেখ (৪৬) এবং মোঃ জাহাঙ্গীর শেখ (৫১)। মামলার চলাকালে হাতেম আলী শেখ মারা যান।
অপরদিকে, হাতেম আলীর স্ত্রী সেফালি বেগম (৫৬) ও জাহাঙ্গীর শেখের স্ত্রী হাসি বেগম (৩৮) অপরাধ প্রমাণিত না হওয়ায় আদালত তাঁদের খালাস দিয়েছেন।
মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৭ সালের ৭ ডিসেম্বর মধ্য হোগলাবুনিয়া গ্রামের বাদশা শেখ বাড়ি থেকে ধান শুকানোর উদ্দেশ্যে বের হলে প্রতিপক্ষের ১৪-১৫ জন তার ওপর হামলা চালায়। তারা বাদশাকে বেধড়ক মারধর করে গুরুতর জখম করে এবং হাসপাতালে নেওয়া প্রতিহত করে। পরে নাজিরপুর থানা পুলিশের সহায়তায় স্বজনরা বাদশাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন তিনি মারা যান।
ঘটনার পর নিহত বাদশার স্ত্রী আকলিমা বেগম ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩-৪ জনকে আসামি করে নাজিরপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।
পরে তদন্ত শেষে পুলিশ ৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। বিচার শেষে আদালত চারজনকে দোষী সাব্যস্ত করেন।
রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্তরা আদালতে উপস্থিত ছিলেন।
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
মাদারীপুর | ২২ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ২২ অক্টোবর, ২০২৬
বান্দরবান | ২২ অক্টোবর, ২০২৬
বরিশাল | ২২ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ২২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।