এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুরের বেকুটিয়া সেতুর টোল প্লাজায় দুর্বৃত্তদের কবলে পড়েছে চিংড়িপোনা পরিবহনকারী একটি মাইক্রোবাস। বাগেরহাটগামী এ মাইক্রোবাস থেকে বুধবার (২৩ এপ্রিল) ভোরে প্রায় পাঁচ লক্ষাধিক টাকার গলদা চিংড়ির রেনু পোনা ছিনতাই হয়েছে বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী চালক চঞ্চল চাকলাদার জানান, খুলনা মেট্রো-ছ-১১-০০৩৩ নম্বরের মাইক্রোবাসটিতে করে বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়া এলাকার একটি হ্যাচারি থেকে বাগেরহাটের ফকিরহাটগামী ১৮২ পলি গলদা রেনু পরিবহন করা হচ্ছিল। ভোর ৫টার দিকে গাড়িটি বেকুটিয়া টোল প্লাজায় পৌঁছালে ১০-১২ জন অজ্ঞাতনামা মোটরসাইকেল আরোহী পথরোধ করে তাকে জিম্মি করে।
পরবর্তীতে চালককে পৌরসভার বড় খলিশাখালী স্কুলের সামনে নিয়ে ভয়ভীতি দেখিয়ে গাড়িতে থাকা প্রায় ৫ লাখ ৫০ হাজার টাকা মূল্যের চিংড়ি রেনু ও তার কাছে থাকা নগদ ৬ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে ছিনতাইকারীরা অন্য একটি মাইক্রোবাসে উঠে দ্রুত পালিয়ে যায়।
ঘটনার পর চালক চঞ্চল চাকলাদার অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করে পিরোজপুর সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে পিরোজপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. তরিকুল ইসলাম জানান, "আমরা এ ধরনের একটি অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
জাতীয় | ৭ অক্টোবর, ২০২৬
ফুটবল | ৭ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ৭ অক্টোবর, ২০২৬
জাতীয় | ৭ অক্টোবর, ২০২৬
আইন আদালত | ৭ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।