এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র-শস্ত্রসহ ৫ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ১১ টায় উপজেলার পশ্চিম কুট্টাপাড়া শ্রীডোবা গ্রাম থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, সদর উপজেলার মালিহাতা গ্রামের মোঃ লিয়াকত আলী-(৩৪), একই এলাকার মোঃ শামীম মিয়া-(২০), সদর উপজেলার সাদেকপুর গ্রামের মোঃ সাগর-(২২), সদর উপজেলার বুধল ইউনিয়নের ইসলামবাগ গ্রামের মোঃ আলী আজম-(৩৪) ও সরাইল উপজেলার গুনারা গ্রামের মোঃ শরীফ-(২৩)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রফিকুল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে সরাইল উপজেলার পশ্চিম কুট্টাপাড়া শ্রীডোবা গ্রামের পরিত্যক্ত ফাইভ স্টার অটোরাইছ মিলের সামনে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা ঢাকা-সিলেট মহাসড়কের উপর ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছিলো। পরে তাদের তল্লাশী করে ১ টি চাইনিজ কুড়াল এবং ৪ টি বিভিন্ন সাইজের ছোরা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
ফেব্রু ৯, ২০২৬
নভেম্বর ১৫, ২০২৪
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
নোয়াখালী | ৭ আগস্ট, ২০২৬
ঢাকা | ৭ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।