এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় প্রবাসে যাওয়ার প্রস্তুতির মাঝে ছেলের জামা ইস্ত্রি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিল্পী বেগম (৪০) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রবিবার (১৫ জুন) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের মনিয়ন্দ গ্রামের উত্তরপাড়ায় ঘটে হৃদয়বিদারক এ দুর্ঘটনা। নিহত শিল্পী বেগম ইরাক প্রবাসী মো. জলফু মিয়ার স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা যায়, শিল্পী বেগমের ছেলে ওয়াসিম মিয়া প্রবাসে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। মা শিল্পী বেগম আদরের সন্তানকে নিজ হাতে প্রস্তুত করতে গিয়ে তার কাপড় ইস্ত্রি করছিলেন। হঠাৎ ইস্ত্রির তারে বৈদ্যুতিক শর্ট সার্কিট হলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। দ্রুত তাকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মায়ের এমন অপ্রত্যাশিত ও হৃদয়বিদারক মৃত্যুতে পুরো পরিবারে নেমে আসে শোকের ছায়া। শোকগ্রস্ত এলাকাবাসীও ব্যাপকভাবে মর্মাহত। এ ঘটনায় পুরো গ্রামে নেমে আসে বিষাদের ছায়া।
ফেব্রু ২১, ২০২৫
জুলাই ২, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।