এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর আত্রাইয়ে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসেন বুলু রোববার (১৫ জুন) বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় দিনব্যাপী জনসংযোগ কর্মসূচি পালন করেছেন।
নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে স্থানীয় জনসাধারণের সঙ্গে মতবিনিময়কালে তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন।
তিনি স্টেশন বাজার, ভোঁপাড়া, বেড়াহাসন, সিমুলিয়া, তিলাবাদুরী, জামগ্রাম ও কাঁশিয়াবাড়ি স্লুইসগেট এলাকায় গণসংযোগ করেন। পরে আত্রাই স্টেশনে অনুষ্ঠিত এক চা-চক্রে তিনি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং বিএনপির নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার ও উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
আনোয়ার হোসেন বুলু বলেন, “বিএনপি সবসময় জনগণের পাশে থেকেছে এবং ভবিষ্যতেও জনগণের স্বার্থে কাজ করবে। সকল দলীয় নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে আন্দোলন চালিয়ে যেতে হবে। জনগণের অধিকার রক্ষায় বিএনপি সর্বদা অগ্রণী ভূমিকা রাখবে।”
জনসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন—আত্রাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. এমদাদুল হক পিন্টু, সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. একরামুল বারী রঞ্জু, সাবেক চেয়ারম্যান মো. আব্দুল হাকিম সরদার, রানীনগর উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ কে এম জাকির হোসেন, ভোঁপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান, রানীনগর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শিমুল, সদস্য সচিব নওশাদুজ্জামানসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীবৃন্দ।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১০ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ১০ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১০ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১০ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ১০ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।