এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার সেনারবাদী সীমান্তে অভিযান চলাকালে নিরাপত্তা বাহিনীর কার্যক্রমে বাধা সৃষ্টি করায় একটি বাড়ির বাইরে স্থাপন করা তিনটি সিসি ক্যামেরা খুলে ফেলা হয়েছে।
রবিবার (১৫ জুন) সকালে এ অভিযান পরিচালনা করেন আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সাল উদ্দিন। এ সময় বিজিবির সদস্যরাও উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সাল উদ্দিন জানান, সেনারবাদী গ্রামের কালু মিয়ার বাড়ির বাইরে তিনটি সিসি ক্যামেরা বসানো ছিল। এসব ক্যামেরার মাধ্যমে বিজিবির মাদকবিরোধী অভিযানের গোপনীয়তা নষ্ট হচ্ছিল। বিষয়টি মৌখিকভাবে বিজিবির পক্ষ থেকে জানানো হলে দ্রুত ব্যবস্থা নেওয়া হয় এবং ক্যামেরাগুলো খুলে ফেলা হয়।
তিনি আরও বলেন, “ওই বাড়িতে মাদক ব্যবসার সুনির্দিষ্ট তথ্য আমাদের হাতে নেই। তবে বাড়ির এক সদস্যের বিরুদ্ধে পূর্বে মাদকের মামলা ছিল।”
স্থানীয় সূত্রে জানা যায়, সীমান্তবর্তী এই বাড়িটিতে মাদক ব্যবসার অভিযোগ রয়েছে দীর্ঘদিন ধরে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান থেকে বাঁচতেই বাড়ির ভিতরে ও বাইরে সিসি ক্যামেরা স্থাপন করা হয়। ফলে অভিযান শুরুর আগেই বাড়ির বাসিন্দারা সতর্ক হয়ে যেতেন বলে অভিযোগ।
অভিযান শেষে ক্যামেরাগুলো প্রশাসনের হেফাজতে নেওয়া হয়। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।