এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
শেখ হাসিনা ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে না পেরে দেশের স্থিতিশীলতা নষ্ট করতে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদলের কেন্দ্রীয় সভাপতি আনোয়ার হোসাইন। তিনি শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা শ্রমিকদলের সাংগঠনিক কর্মী সভায় এ মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, খুনি হাসিনার পতনের আন্দোলনে শ্রমিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শেখ হাসিনা চেয়েছিল ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে। কিন্তু হঠাৎ পতনের বিষয়টি শেখ হাসিনা মেনে নিতে পারছেন না। তাই বর্তমানে যে শান্তিপূর্ণ সহবস্থান ও স্থিতিশীলতা রয়েছে তা নস্যাত ও ধূলিস্যাত করতে শেখ হাসিনা নানাভাবে ষড়যন্ত্র করছে। তারা বর্তমান অন্তর্বর্তী সরকারকে হটাতে ও স্থিতিশীলতাকে ব্যর্থ করতে কখনো ডাকাত আবার কখনো আনসার হয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে। এসব বিষয়ে সকলকে সজাগ ও সচেতন থাকতে হবে। তিনি আরো বলেন, শেখ হাসিনা দেশে ফিরতে অস্থির হয়ে আছে। কিন্তু রাক্ষসী শেখ হাসিনা যাতে আর দেশে ফিরতে না পারে সে বিষয়ে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। তিনি আরো বলেন, নির্বাচন কখন হয় জানা নেই। কারণ যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। কারণ যে যেটা পায় সেটা ভোগ করতে চায়। তিনি বলেন, শ্রমিকদলের নেতাকর্মীদের বিরুদ্ধে কোনো অপকর্মের কলঙ্ক নেই। তাই যারা চাঁদাবাজি, দখলবাজিসহ অপকর্ম করতে আসবে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। জনগনের সেবায় প্রতিটি নেতাকর্মী কাজ করলে আগামী নির্বাচনে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে। সভায় জেলা শ্রমিকদলের সভাপতি মোঃ হেবজুল বারীর সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় শ্রমিকদলের সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মফিদুল ইসলাম মোহন ও বিশেষ বক্তা ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিকদলের সদস্য সচিব বদরুল আলম সবুজ। স্বাগত বক্তব্য রাখেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা। সভায় বিভিন্ন উপজেলা থেকে শ্রমিকদলের নেতৃবৃন্দরা অংশগ্রহন করেন।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ৭ আগস্ট, ২০২৬
ঢাকা | ৭ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ৭ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।