এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সড়কে মৃত্যু যেন স্বাভাবিক হয়ে উঠেছে। স্বামী- স্ত্রী মোটরসাইকেল যোগে যাচ্ছিলেন নিজ বাড়ি ঝিনাইদহের গাননি মাধবপুর গ্রামে। পথিমধ্যে সড়কেই প্রাণ হারালেন স্ত্রী সুমাইয়া আক্তার শিমু(২০)। শনিবার বিকাল ৫ টার দিকে ভাঙ্গা- মাওয়া এক্সপ্রেসওয়ের ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের সলিলদিয়া নামক স্থানে মোটর সাইকেল দুর্ঘটনায় স্ত্রী নিহত ও স্বামী গুরুতর আহত হয়েছে। তারা ঢাকা থেকে মোটর সাইকেল যোগে স্বামী- স্ত্রী সহ দুইজন ঝিনাইদহ নিজ বাড়িতে যাচ্ছিলেন।
নিহত স্ত্রী সুমাইয়া আক্তার শিমুর বাড়ি ঝিনাইদহ জেলা সদর উপজেলার গাননি মাধবপুর গ্রামে। সে মৃত কামাল মুন্সী কন্যা ও আহত স্বামী আলাউদ্দিন সরকারের ছেলে ঢাকা জেলার সহিদ নগর ভাটারা এলাকার প্রান্ত সরকার (২৫)।
ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক তমাল জানান, ভাঙ্গা উপজেলার সলিলদিয়া নামক স্থানে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। স্বামী- স্ত্রী দুইজন মোটর সাইকেল নিয়ে ঢাকা থেকে ঝিনাইদহ যাচ্ছিলেন। ঘটনাস্থলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গার্ডরেলের সাথে ধাক্কা লেগে স্ত্রী সুমাইয়া আক্তার নিহত ও স্বামী আহত হয়। আহত স্বামী প্রান্ত সরকারকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মে ২৯, ২০২৬
ডিসেম্বর ১৬, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ৪ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৪ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ৪ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ৪ অক্টোবর, ২০২৬
বরিশাল | ৪ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।