এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ফলের দোকানে অটোরিকশার ধাক্কাকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।
সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় মোড় এলাকায় সৈয়দটুলা ও চানমনি পাড়া গ্রামের বাসিন্দাদের মধ্যে এই সংঘর্ষ হয়। আহতদের ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, চানমনি পাড়া গ্রামের রওশন আলীর ছেলে ইউসুফের একটি ফলের দোকান রয়েছে উক্ত মোড়ে। দুপুরে সৈয়দটুলা গ্রামের সামাদ মিয়ার এক ভাতিজা (নাম জানা যায়নি) তার অটোরিকশাটি দোকানের সামনে দাঁড় করিয়ে রাখেন। এ সময় দোকানের সামনে যানজট সৃষ্টি হলে ইউসুফ অটোচালককে গাড়ি সরিয়ে নিতে বলেন।
অটোরিকশাটি সরানোর সময় সেটি ফলের দোকান এবং চানমনি পাড়া গ্রামের নূরুল আলম নামে এক ব্যক্তির গরুর সঙ্গে ধাক্কা লাগে। এ ঘটনাকে কেন্দ্র করে ইউসুফ, নূরুল আলম ও অটোচালকের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়, যা একপর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়।
এর জেরে দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় এক ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন।
এ বিষয়ে সরাইল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং নতুন করে যাতে সংঘর্ষ না ঘটে, সে জন্য আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
নওগাঁ | ৪ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।