এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সদরপুর উপজেলার বিভিন্ন এলাকায় বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) সকালে উপজেলার সদরপুর ইউনিয়নের চর ব্রাহ্মন্দী ও সদরপুর বাজার এবং ঢেউখালী ইউনিয়নের ঢেউখালী বাজারের স্থানীয় জনগণসহ বিভিন্ন স্থানে পথচারীদের মধ্যে ঈদবস্ত্র হিসেবে শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়।
বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর, চরভদ্রাসন) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্জ মাওলানা মিজানুর রহমান মোল্লা নিজ হাতে ঈদবস্ত্র বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার সহ-সভাপতি এবং সদরপুর উপজেলা শাখার সভাপতি মুফতী মুহাম্মাদ জাকির হুসাইন ফরিদী এবং জেলা শাখার প্রশিক্ষণ সম্পাদক ও সদরপুর উপজেলা শাখার সিনিয়র সহ-সহ-সভাপতি হাফেজ আব্দুল আউয়াল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সদরপুর উপজেলা পরিষদ জামে মসজিদের সামনে বিপুল সংখ্যক নারী-পুরুষের মাঝে ঈদবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন এ মসজিদের পেশ ইমাম মাওলানা আমির হোসাইন এবং ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার মো: রেজাউল করিম।
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২৩ জুন, ২০২৬
ফরিদপুর | ২৩ জুন, ২০২৬
ফরিদপুর | ২৩ জুন, ২০২৬
নীলফামারী | ২৩ জুন, ২০২৬
রাঙ্গামাটি | ২৩ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।