এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাগুরার-মহম্মদপুর সড়কের শ্যামনগর তেল পাম্পের পাশের সড়কে বন্যপ্রাণী বড় একটি পোষা হাতির আকস্মিক মৃত্যু হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটেছে। মৃত হাতিটি দেখতে উৎসুক জনতা ভিড় করতে থাকে। ২৭ মার্চ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পরে সরকারিভাবে হাতিটির ময়না তদন্ত শেষ হয়েছে। দুপুরে মহম্মদপুর সদরের পোড়াদোয়া ব্রীজের উত্তর পাশে হাতির মৃতদেহ মাটিতে পুতে রাখা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীনুর আক্তার,সহকারী কমিশনার (ভূমি) বাসুদেব কুমার মালো,বন বিভাগের কর্মকর্তা,প্রাণিসম্পদ অধিদপ্তরের ডাক্তার বৃন্দ।
উল্লেখ্য ২৬ মার্চ মহম্মদপুর সদর শ্যামনগর নামক স্থানে মহম্মদপুর-মাগুরা মেইন সড়কে হাতি দিয়ে যানবাহন,সাধারণ পথচারীর নিকট থেকে চাঁদা আদায়
করার সময় হাতিটি হঠাৎ করে ভ্যানের উপর পড়ে
ভ্যানটি ক্ষতিগ্রস্ত হয় এবং ভ্যান চালককে হাসপাতালে ভর্তি করা হয়।ঘটনার পূর্বে ভ্যানটি মহম্মদপুর থেকে যাত্রী নিয়ে আসতেছিল।একপর্যায়ে হাতির মাহুত ভ্যান ঠেকিয়ে চাঁদা নেওয়ার চেষ্টা করে। এবং হাতিটি পড়ে যাওয়ার প্রায় ১৫ মিনিট পরে সড়কের উপরে মৃত্যু হয়।
এসময় হাতির চাপে ভ্যানটি ক্ষতিগ্রস্ত হয়।
এই ঘটনার পর হাতির মাহুত পালিয়ে যাওয়ায় মালিকের পরিচয় জানা যায়। হাতির মৃত্যুর কারণ সম্পর্কে স্থানীয়দের ধারণা হঠাৎ করে স্টক জনিত কারণে অসুস্থ হয়ে হাতিটির মৃত্যু হতে পারে।
এ বিষয়ে মাগুরা জেলা সামাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা তপন্দ্রেনাথ সরকার বলেন,মৃত হাতিটি উদ্ধার করে ময়না তদন্ত শেষে মাটিতে পুতে রাখা হয়েছে।আমরা হাতির দুইটা দাঁত সংগ্রহ করেছি,বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ-খুলনাতে হাতির দাঁত দুটি হস্তান্তর করা হবে। এবিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
নভেম্বর ১৭, ২০২৪
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
পরিবেশ | ২২ জুন, ২০২৬
পাবনা | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।