এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সদরপুরে বাজারে বিভিন্ন দোকানীকে ২৯ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারায় তিন মুদি দোকানীকে ৯ হাজার টাকা এবং একই আইনের ৪০ ধারায় নবরূপা ফ্যাশন হাউজকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১৩ মার্চ) দুপুর ২টায় সদরপুর বাজারে অভিযান পরিচালনাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদরপুর উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মোরাদ আলী ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উক্ত জরিমানা ধার্য করেন।
এ প্রসঙ্গে সদরপুর উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মোরাদ আলী বলেন, ‘চলতি রোজায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের লক্ষ্যে বিভিন্ন বাজারে দ্রব্যমূল্য মনিটরিং অব্যাহত রাখা হবে’।
অভিযান পরিচালনাকালে সদরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম, পাবলিক হেলথ অফিসার তোফাজ্জেল হোসেন, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মচারী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ৬ নভেম্বর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ৬ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৬ নভেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ৬ নভেম্বর, ২০২৬
বান্দরবান | ৬ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।