এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বান্দরবানের লামা উপজেলার দূর্গম এলাকার খামার থেকে ৯ তামাক চাষীকে অপহরণ করেছে পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসী দল। এর মধ্যে ২জনকে মারধর করে ছেড়ে দিয়েছে। বুধবার প্রথম প্রহরে উপজেলার সরই ইউনিয়নস্থ ৯ নং ওয়ার্ডের বমুখাল নামক এলাকা থেকে ৯ জন তামাক শ্রমিক ও কৃষককে অপহরণ করেছে বলে সূত্রে প্রকাশ। সন্ত্রাসীরা তামাক চাষীদের তিনটি খামার বাড়ি থেকে অস্ত্রেরমুখে অপহরণ করে নিয়ে যায়। অপহৃত সাত কৃষক-শ্রমিক হলো, মোঃ আমিন(৩৫) খামারের মালিক, মোঃ আলেক্স জোহার(৩৫) শ্রমিক, মোঃ শফি আলম (৩২) শ্রমিক, মোঃ সাকিব (১৪) খামার মালিকের ছেলে, মোঃ জাবেদ (২৬) শ্রমিক, আসাদ (১৮) শ্রমিক, মোঃ আবু হানিফ (২১)। দুইজনের নাম জানাযায়নি। শ্রমিক জাবেদের মোবাইলে যোগাযোগ করলে আজকে যেকোন সময় তারা এই বিষয়ে কথা বলবে জানান বলে জানাযায়। লামা থানার অফিসার ইনচার্জ মোঃ শাহদাৎ হোসেন অপহরণের প্রাথমিক তথ্য পাওয়া গেছে বলে জানান। অপহৃতদের উদ্ধারে যৌথবাহিনীর অভিযান চলছে বলে স্থানীয় সূত্রগুলো নিশ্চিত করেছেন। প্রসঙ্গত: এনিয়ে তিন সপ্তাহের ব্যবধানে লামা সরই ও গজালিয়া ইউনিয়নে তিনটি অপহরনের ঘটনা ঘটায় সন্ত্রাসীরা। এছাড়া একটি অগ্নিকান্ড ও আরো বারোজন নির্মাণ শ্রমিকের মোবাইল ফোন নিয়ে যায় বলে তথ্য পাওয়া গেছে। নাম প্রকা অনিচ্ছুক দূর্গম এলাকার স্থানীয় কয়েকজন কৃষক জানান, সাম্প্রতিক সময়ে চাঁদাবাজ পাহাড়ি সশস্ত্র গ্রুপের তৎপরতা বৃদ্ধি পেয়েছে। সন্ত্রাসীরা নিজেদেরকে জেএসএস (সন্তু) সমর্থিত গ্রুপ বলে দাবি করেন।
মে ২৬, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
পিরোজপুর | ৮ আগস্ট, ২০২৬
বান্দরবান | ৮ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ৮ আগস্ট, ২০২৬
শিক্ষা | ৭ আগস্ট, ২০২৬
বিনোদন | ৭ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।