এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর রাণীনগরে জুয়ার আসর থেকে ১১জন জুয়াড়ী ও একজন মাদককারবারীকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত ১২জন আসামীকে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ জানান, গত শুক্রবার (২৬ জানুয়ারি) সন্ধ্যার পর গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাশিমপুর ইউনিয়নের চককুতুব গ্রামস্থ টুলু সরদারের পরিত্যক্ত ইটভাটার পশ্চিমে জনৈক কুদ্দুছ মন্ডলের অনাবাদি জমিতে জুয়া খেলার খবর পেয়ে ওসির নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। প্রকাশ্য জুয়া খেলার অপরাধে আসামি চকাদিন (মোল্লাপাড়া) গ্রামের মৃত তোজিমুদ্দিন কবিরাজের ছেলে রাহিম কবিরাজ (৩১), চকাদিন (কারিগরপাড়া) গ্রামের আবু জেহেলের ছেলে জুয়েল সরদার (৩৩), চকাদিন গ্রামের মৃত-আক্কাস সরদারের ছেলে মতিউর রহমান (৫০), চকাদিন (মৃধাপাড়া) গ্রামের আলাউদ্দিন মৃধার ছেলে রুবেল মৃধা (২৮), চককুতুব (ত্রিমোহনী) গ্রামের শংকর পোদ্দারের ছেলে সূর্য পোদ্দার (৩০), চককুতুব গ্রামের বেলাল সরদারের ছেলে আ: হালিম (২২), একই গ্রামের মতিন সরদারের ছেলে রিপন সরদার (৩২), নজরুল সরদারের ছেলে রাঙ্গা সরদার (২৫), খট্টেশ্বর গ্রামের মহসীন আলী শাহের ছেলে সাবু আলী শাহ (৩২), পাশের সদর থানার চন্ডিপুর (হেজাতিপাড়া) গ্রামের সেকেন্দার সরকারের ছেলে দেলোয়ার সরকার (৩৫) ও উপর শেরপুর গ্রামের ময়েন উদ্দিনের ছেলে আব্দুল জলিল (৩০) কে আটক করা হয়। এসময় জুয়ার আসর থেকে ২৫৬০টাকাসহ বিভিন্ন উপকরন উদ্ধার করা হয়।
এছাড়া একইদিন রাতে একডালা ইউনিয়নের রাজাপুর গ্রামের উত্তর পাশে রাস্তার ব্রিজের উপর অবৈধ মাদকদ্রব্য গাঁজা নিজ হেফাজতে রেখে ক্রয়-বিক্রয় করার অপরাধে ভেবরা গাড়ি গ্রামের আনিছার রহমানের ছেলে মাদককারবারী হাবিবুর রহমান (৪০) কে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১৬০০টাকা মূল্যের ৪০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা রুজু করে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। উপজেলায় মাদকের বিস্তাররোধে ও জুয়াসহ বিভিন্ন অবৈধ কারবারের বিরুদ্ধে থানা পুলিশ সব সময় সোচ্চার রয়েছে। আগামীতেও এই ধরণের সাঁড়াশি অভিযান অব্যাহত রাখা হবে বলেও তিনি জানান।
নভেম্বর ৮, ২০২৪
জানু ২, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
নোয়াখালী | ৬ আগস্ট, ২০২৬
নওগাঁ | ৬ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ৬ আগস্ট, ২০২৬
বান্দরবান | ৬ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৬ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।