এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মিজান রহমান, সিনিয়র স্টাফ রিপোর্টার:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-২ আসনে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় শনিবার বিকালে সালথা উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে নগরকান্দা-সালথা উপজেলার উন্নয়নের রুপকার প্রয়াত নেত্রী সৈয়দা সাজেদা চৌধুরীর সুযোগ্য পুত্র শাহদাব আকবর লাবু চৌধুরী কে ফুলেল সংবর্ধনা জানায় সালথা উপজেলা আওয়ামী লীগ।
বিশাল গণসংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি হাবিবুর রহমান হামিদের সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ফারুকুজ্জামান ফকির মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর দুই আসনের নব নির্বাচিত সাংসদ শাহদাব আকবর লাবু চৌধুরী।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহদাব আকবর লাবু চৌধুরীর সহধর্মীনি শাহানাজ খান,নগরকান্দা উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার ও সালথা উপজেলা চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর।
এসময় উপস্থিত ছিলেন, গট্রি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান লাবলু,চরযশোরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সাহেব ফকির, আওয়ামী লীগ নেত্রী হোসনেয়ারা বেগম মাতু সহ উপজেলা আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সংবর্ধনা অনুষ্ঠান শেষে শিল্পী মনির খানের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
শিক্ষা | ৭ আগস্ট, ২০২৬
বিনোদন | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।