এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সালথায় অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযান পরিচালনার সময় দূর থেকে আভাস বুঝে পালিয়ে যায় ড্রেজার চালকেরা। অভিযান শেষে চারটি অবৈধ ড্রেজার মেশিন (খননযন্ত্র) জব্দ করেছে ভ্রামান্যমান আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিছুর রহমান বালী।
সোমবার ( ২৮ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মুরাটিয়া গ্রামের সরকারি কাজলডাঙ্গা বিলে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিছুর রহমান বালী বলেন, দীর্ঘদিন ধরে একটি চক্র বিভিন্ন জায়গা থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করে আসছেন। আমরা মাঝে মাঝে অভিযান চালিয়ে আইনি ব্যবস্থা নিয়ে থাকি। এরই ধারাবাহিকতায় সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয়।
এর মধ্যে কাজলডাঙ্গা বিল থেকে চারটি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে। তবে আমাদের গাড়ি দেখে ড্রেজার মালিকরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় থানায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
অক্টোবর ৮, ২০২৪
জানু ১২, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
পরিবেশ | ২২ জুন, ২০২৬
পাবনা | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।